ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

নারায়ণগঞ্জে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল নারীর

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৬,  4:00 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্না ঘরে আগুন পোহানোর সময় পরিধেয় কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত আনোয়ারা বেগম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের স্ত্রী। এর আগে গত শনিবার বিকেলে নিজ রান্না ঘরের চুলার সামনে বসে আগুনের তাপ নিচ্ছিলেন আনোয়ারা বেগম। সে সময় অসাবধানতাবশত তিনি তার পরিধেয় কাপড়ে আগুন লেগে গিয়ে মারাত্মক ভাবে দগ্ধ হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আগুন পোহানোর সময়ে দগ্ধ হয়ে একজন নারী গুরুত্বর আহত হয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম