ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড, দগ্ধ টুম্পা রানীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৩,  12:11 PM

news image

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি বাসায় আগুনের ঘটনায় মারা গেছেন টুম্পা রানী দাস (২৭)। এ নিয়ে দগ্ধ দুনেরই মৃত্যু হয়েছে।সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ওই দিনই র‍্যাব সদস্য অভিজিতের মৃত্যু হয়। এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় দুজনকেই এখানে ভর্তি করা হয়েছিল। সবশেষ আইসিইউতে মৃত্যু হয় টুম্পা রানী দাসের। তার শরীরে ৭০ শতাংশ দগ্ধ ছিল। অভিজিতের বন্ধু জনি বলেন, অভিজিৎ সিং র‍্যাব-১১-এর সদস্য। ছুটিতে থাকা অবস্থায় ১৩ সেপ্টেম্বর তার এক বান্ধবীকে নিয়ে নিতাইগঞ্জের লাল বিল্ডিং এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানেই ঘুমন্ত অবস্থায় ভোরের দিকে আগুনে দগ্ধ হন তারা। তিনি বলেন, দগ্ধ অবস্থায় তাদের দুইজনকে প্রথমে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। এরপর তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই দিনই সেখানে অভিজিতের মৃত্যু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম