ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

নারায়ণগঞ্জের কালির বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩০ দোকান

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৪,  10:52 AM

news image

নারায়ণগঞ্জের কালির বাজারের মশলা পট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ১১টায় বাজারের এক নম্বর গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, বাজারের এক নম্বর গলিতে প্রথমে একটি মশলার দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকানসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম