ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

নারকেল দুধে কাতলা রান্নার রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ মার্চ, ২০২২,  10:57 AM

news image

মাছে ভাতে বাঙালি। দিনে অন্তত একবেলা পাতে মাছ না থাকলে অনেকেই খাবার খেয়ে তৃপ্তি পান না। বিভিন্ন মাছ দিয়ে হরেক রকম পদ তৈরি করা যায়। নানা ধরনের মাছের মধ্যে অনেকেরই পছন্দ হলো কাতলা মাছ। অনেকেই ভিন্ন ভিন্ন রেসিপি অনুযায়ী রান্না করেন এই মাছ। তবে চাইলেই কাতলা মাছ দিয়ে রান্না করতে পারেন সুস্বাদু এক পদ। নারকেলের দুধ দিয়ে তৈরি করা এই পদ একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. কাতলা মাছের পেটি ৪টি

২. মরিচের গুঁড়া ২ চামচ

৩. হলুদ গুঁড়া ২ চামচ

৪. গোলমরিচ গুঁড়া ২ চামচ

৫. আদা বাটা ২ চামচ

৬. রসুন বাটা ২ চামচ

৭. কাঁচা আম বাটা ১টি

৮. নারকেল দুধ ১/৪ কাপ

৯. কারি পাতা

১০. সরিষার তেল পরিমাণমতো ও

১১. লবণ।

পদ্ধতি

প্রথমে একটি বাটিতে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচা আম বাটা, সামান্য সরিষার তেল ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন। তারপর মাছের গায়ে মসলা মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। পাত্রে অল্প তেল গরম করে মাছের টুকরো দিয়ে অল্প আঁচে রান্না শুরু করুন। মাছের একদিকে ২ চা চামচ নারকেল দুধ দিন। তারপর উল্টে অন্য পাশে আরও ২ চা চামচ নারকেল দুধ দিন। একই ভাবে প্রত্যেকটি টুকরো রান্না করতে করতে একটু একটু কারি পাতা দিয়ে দিতে পারেন। হয়ে গেলে পরিবেশন করুন সুস্বাদু নারকেল দুধে কাতলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম