ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

নায়িকা মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি

#

বিনোদন প্রতিবেদক

২০ মে, ২০২৫,  8:08 PM

news image

বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। সম্প্রতি এই নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, তিনি অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তার ভাষ্যমতে, রোববার (১৮ মে) থেকে বিভিন্ন নম্বর থেকে তাকে মেসেজ ও কল করে চাঁদা চাওয়া হচ্ছে এবং মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। নম্বরগুলো ব্লক করে দিলে অন্য নম্বর থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি বলেন, গতকাল থেকে বিভিন্ন নম্বর থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন‍্য নম্বর থেকে মিথ‍্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে। মিষ্টি জান্নাত ঢাকাই চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা এবং পাশাপাশি পেশাদার দন্তচিকিৎসক। তিনি শিকদার মেডিকেল কলেজ থেকে ডেন্টাল বিষয়ে পড়াশোনা করেছেন এবং ২০১৯ সালে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পেয়েছেন । ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম