ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

নান-ধর্মযাজকরাও পর্নোগ্রাফি দেখে, অভিযোগ পোপ ফ্রান্সিসের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  4:44 PM

news image

এবার পর্নোগ্রাফি নিয়ে মুখ খুললেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। নান ও ধর্মযাজকরা পর্নোগ্রাফি দেখেন বলে অভিযোগ করেছেন তিনি। পোপ বলেছেন, পর্নোগ্রাফি যাজকদের হৃদয়কে দুর্বল করে। খবর বিবিসির। ভ্যাটিকানে এক অধিবেশনে কীভাবে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার করা উচিত সে সম্পর্কে একটি প্রশ্নের জবাব দেওয়ার সময় এই মন্তব্য করেন। একইসঙ্গে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে ধর্মযাজক ও নানদের সতর্কও করেছেন তিনি।  ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা আরও বলেন, পর্নোগ্রাফি একটি পাপ যা অনেক লোকের মধ্যে আছে... এমনকি ধর্মযাজক এবং নানদেরও। সেখান থেকে শয়তান প্রবেশ করে। পরিশুদ্ধ হৃদয় কখনও এই পর্নোগ্রাফি বা অশ্লীল তথ্য পেতে পারে না। কীভাবে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল দুনিয়ায় বিচরণ করা যায় সে সম্পর্কে পোপ বলেন, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার অপশনগুলো ব্যবহার করা উচিত তবে এতে বেশি সময় নষ্ট করা উচিত নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম