ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

নান্দাইলে বাপ্পি হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

#

০৮ অক্টোবর, ২০২৩,  4:48 PM

news image

এস এ রুহুল আমিন স্টাফ রিপোর্টার: সন্ত্রাসী হামলায় নিহত নওশাদ হাসান বাপ্পির হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) দুপুর ২টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের সামনে অবস্থান নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে ২.৩০ মিনিটে কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরাতন বাসষ্ট্যান্ড শহীদ মিনার হয়ে পুনরায় কলেজ গেইট এর সামনে এসে দুপুর ৩টায় মিছিলটি শেষ হয়। রাস্তায় অবরোধকারী স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীর অভিযোগ করে জানান, বাপ্পিকে হত্যা করে হত্যাকারীরা পালিয়ে যায়। মৃত্যুর ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত হত্যাকারিদের ধরা হয় নাই। যদি হত্যাকারিদের কে ধরে দ্রুত বিচারের আওতায় না আনে তবে আমরা পুনরায় সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করবো। তবে পুলিশ এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। নিহত বাপ্পির চাচা বলেন, ‘আমার ভাই এর পরিবার এখন অসহায় হয়ে পড়েছে। আমি প্রশাসনকে জোড় দাবি জানাচ্ছি দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দেয়া হোক।’ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিশিষ্ট লেখক ও কলামিস্ট সাইদুর রহমান বলেন, ‘অপরাধী অপরাধীই তারা যেই হোক। তাদের দ্রুত গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি। এবং দ্রুত গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করা হোক'। উল্লেখ্য গতকাল ৩০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় নান্দাইল নতুন বাজার সংলগ্ন শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজে ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ-মাহফিলে মাইক ও লাইটিংয়ের দায়িত্ব পান বাপ্পির চাচার শহীদ মাইক সার্ভিস। বাপ্পি সন্ধ্যার দিকে চাচার সঙ্গে ওয়াজ মাহফিলে লাইটিংয়ের কাজ করছিল। মাহফিল চলাকালীন সময়ে রাত পোনে নয়টার সময় দুর্বৃত্তরা ওয়াজ মাহফিল থেকে বাপ্পিকে ডেকে নিয়ে কলেজের শহীদ মিনারের পাশে অমানবিক ভাবে মারধর করে এবং মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে মারাত্মক ভাবে  আহত হয় বাপ্পি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত নওশাদ আহমেদ বাপ্পি নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউপির ঘোষপালা গ্রামের সরকার বাড়ির মৃত আছির উদ্দিন ভূঁইয়ার ছোট ছেলে। বাপ্পি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণীর পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, এখনো অভিযোগ পাইনি। তবে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত তাকে গ্রেফতার করতে সক্ষম হব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম