ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

নান্দাইলে আতশবাজি বিস্ফোরণে ২ নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২২,  8:02 PM

news image

ময়মনসিংহের নান্দাইলের বাসহাতি গ্রামের একটি বাড়িতে বুধবার ভোরে বিস্ফোরণে দু'জন নারী নিহত হয়েছেন। ওই বাড়িটিতে অবৈধ আতশবাজি বানানো হয় বলে জানা গেছে। বাড়ির মালিকের নাম বোরহান উদ্দিন। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণে বাড়ির দেয়ালের ইট খসে পড়ে গেছে। ঘরের চাল, টিন উড়ে গেছে। সেখানে কর্মরত দু’জন নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহতরা হলেন, আব্দুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫) ও আবুলের স্ত্রী নাসিমা (৩০)। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছেন।  ওই বাড়িতে বর্তমানে কেউ নেই। বিস্ফোরণের পর বাড়ির লোকজন পালিয়ে গেছে। তবে বাড়ির লোকজনের পক্ষে দাবি করা হয়েছে, বজ্রপাতের কারণে এ ঘটনা ঘটেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম