ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

নাড়ির টানে যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  10:42 AM

news image

শেষ সময়ে ঈদে ঘরে ফেরার তাড়া। ঈদ উদযাপনে নাড়ির টানে যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন মানুষ। বাস, ট্রেন, লঞ্চ ও বিমানে করে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। ঈদের দুই-তিনদিন বাকি থাকায় অন্যান্য পথে তুলনামূলক ভিড় কম থাকলেও সড়কপথে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে। এতে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। রাজধানীর যাত্রাবাড়ী-সায়দাবাদ ঘুরে দেখা গেছে, এ সব এলাকাজুড়ে যাত্রীদের ব্যাপক ভিড়। ভোরেই পরিবার পরিজন নিয়ে গন্তব্যে রওনা হয়েছেন মানুষ। ফলে আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে সকাল থেকেই। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে শেষ সময়ে এসেও থেমে নেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়। যাত্রীদের অভিযোগ টিকিট ব্লক করে রেখে বাড়তি টাকা আদায় করছে কাউন্টার কর্তৃপক্ষ। এছাড়া দালালদের দৌরাত্মও ভোগান্তিতে ফেলছে তাদের। পরিবার নিয়ে বাড়ি ফিরছেন খোকন নামের একজন।

গন্তব্য বরিশাল। সেহরি শেষ করেই রওনা হয়েছেন। সময় এখন ৮টা। এখনও যাত্রাবাড়ীতে বাসের অপেক্ষায়। তিনি বলেন, এতটা ভিড় হবে ভাবতে পারিনি। ৩ ঘণ্টা হলো এখন পর্যন্ত বাসে উঠতে পারিনি। এত এত মানুষের ভিড়। আর কত সময় অপেক্ষা করতে হবে বুঝতে পারছি না। তার ওপর অতিরিক্ত ভাড়া নিচ্ছে বাস কর্তৃপক্ষ। সুমন নামের ঘরে ফেরা এক যাত্রী বলেন, প্রায় দুই ঘণ্টা হলো শনির আখড়া থেকে বাসে উঠেছি গুলিস্থান যাবার উদ্দেশে। কিন্তু যাত্রাপথের অর্ধেকও পৌঁছাতে পারিনি। জানি না কখন পৌঁছব। দীর্ঘসময় ধরেই বন্ধ হয়ে আছে বাস। ঈদুল ফিতরের আগে গতকাল বুধবার (১৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে পাঁচ দিনের ঈদের ছুটি। সরকারি, আধা সরকারি এবং অনেক বেসরকারি অফিসে শেষ কর্মদিবস ছিল মঙ্গলবার। ওইদিন বিকেল থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত বিপুল মানুষ রাজধানী ছেড়েছে। বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির (এনসিপিএসআরআর) তথ্য অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে প্রায় দেড় কোটি মানুষ প্রতি বছর তাদের গ্রামের বাড়িতে যান। এরমধ্যে ২০ শতাংশ যাবে নৌপথে ও ২০ শতাংশ রেলপথে। এছাড়া শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) জানিয়েছে, ঈদে প্রায় ৯০ লাখ মানুষ সড়কপথে ঢাকা ছাড়বেন, যা মোট ঈদের ছুটির ৬০ শতাংশ। এছাড়া ট্রেনে যাবে আরও প্রায় ৩০ লাখ মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম