ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

নাড়ির টানে ছুটছেন নগরবাসী, বাস-লঞ্চ-ট্রেনে ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৫,  11:14 AM

news image

মানুষ জীবন-জীবিকার তাগিদে রাজধানীতে আবাস গড়েছেন। কর্মব্যস্ততার চাপে চ্যাপটা হওয়া মানুষের কাছে ঈদে বাড়ি ফেরা হচ্ছে মুক্তি ও প্রশান্তির ছোঁয়ার মতো। ঈদ শুধু উৎসব নয়, নগরবাসীর কাছে নাড়ির টানে গ্রামে ফেরার আয়োজন। তাই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও বাড়ির পথে ছুটছেন হাজার হাজার নগরবাসী। এতে সকাল থেকেই ভিড় বাড়ছে টার্মিনালগুলোতে। ঈদের ছুটি কাটাতে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। গত কয়েক দিনের তুলনায় সড়কে যাত্রীর চাপ বাড়লেও নেই দৃশ্যমান ভিড়। অলস সময় কাটাচ্ছেন কাউন্টারগুলোর কর্মীরা। কেউ কেউ আবার হাকডাক দিয়ে যাত্রী ডাকছেন। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। যাত্রীরা বলছেন, এবার ভিড় থাকলেও ভোগান্তি কম। বেশ স্বাচ্ছন্দ্যেই ঈদযাত্রা চলছে। এদিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন মানুষ। সকাল থেকে নিয়ম মেনে কমলাপুর রেলস্টেশন ছাড়ছে প্রতিটি ট্রেন। লঞ্চের কর্মীরা বলছেন, শেষ সময়ে চাপ বেড়েছে যাত্রীর। লঞ্চে ঢাকা ছাড়ছেন হাজারও মানুষ। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, স্পেশাল সার্ভিসসহ বরিশাল-ঢাকা রুটে এবার মোট ১৯টি বিলাসবহুল লঞ্চ যাত্রী সেবায় নিয়োজিত থাকবে। এ ছাড়া ভায়া রুটের আরো দুই-তিনটি লঞ্চ যাত্রী বহন করবে। লঞ্চ কাউন্টারগুলোর দেওয়া তথ্যানুযায়ী, ১৯টি লঞ্চে বিভিন্নমানের প্রায় পাঁচ হাজার কেবিন রয়েছে। এ ছাড়া প্রতিটি লঞ্চই ডেকে হাজারের বেশি যাত্রী বহন করতে পারে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম