ঢাকা ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

নাটোরে পেঁয়াজের দাম বেড়েছে

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২২,  12:02 PM

news image

ঈদের মধ্যে সরবরাহ কমায় নাটোরের বৃহত্তম পেঁয়াজের হাট নলডাঙ্গায় প্রতি কেজি পেঁয়াজে ৫ থেকে ৭ টাকা বৃদ্ধি পেয়ে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে বর্তমান দামেও উৎপাদন খরচ উঠছে না দাবি করে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩৫ টাকা চান কৃষকরা। তবে আবার সরবরাহ বৃদ্ধি পেলে পেঁয়াজের দাম কমার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। রোজার শুরু থেকে নাটোরের বৃহত্তম পেঁয়াজের হাট নলডাঙ্গায় পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ সরবরাহ শুরু করেন কৃষকরা। রোজার শুরুতে একপর্যায়ে এ হাটে প্রতি কেজি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকায় বিক্রি হয়। রোজার শেষের দিকে সরবরাহ কমতে থাকায় প্রতিকেজি পেঁয়াজ ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি হয়। ঈদের মধ্যে সরবরাহ আরও কমে আসায় আজ শনিবার ভালোমানের প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।

নলডাঙ্গা হাটের কৃষক আবদুল মমিন, সামাদ ও শাহীন আহমেদ বলেন, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে ৩০ টাকা। আর চলতি বছর পেঁয়াজের দামে বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা লোকসান গুনে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তারা বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য নিশ্চিত কৃষি বিপনন অধিদফতর দাম নির্ধারণ করলেও পেঁয়াজের বর্তমান দামে তারা উদাসীন রয়েছে। লোকসান থেকে রক্ষা করতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমপক্ষে ৩৫ টাকা নির্ধারণের দাবি করেন তারা। এ ব্যাপারে নলডাঙ্গা হাটের আড়তদার রানা আহমেদ জানান, জেলার বৃহত্তম পেঁয়াজের হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার পেঁয়াজ বিক্রি হয়। হাটটিতে রোজার শুরুতে ২০ থেকে ২৫ হাজার মণ পেঁয়াজ সরবরাহ হলেও ঈদের মধ্যে থেকে সরবরাহ হচ্ছে ৫ থেকে ৭ হাজার মণ। এর ফলে দাম বৃদ্ধি হলেও সরবরাহ বাড়লে দাম কমে আসতে পারে বলে জানান তিনি। চলতি বছর নাটোরে প্রায় ৮০ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এর মধ্যে শুধু নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম