ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে নাশকতার অভিযোগে জামায়াত নেতা আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২৩,  4:58 PM

news image

ঢাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে জামায়াত নেতা ইব্রাহীম পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার থেকে তাঁকে আটক করা হয়েছে। বড়াইগ্রাম থানার কর্মকর্তা ওসি মো. শফিউল আযম আটকের বিষয়টি নিশ্চিত করেছন। আটক ইব্রাহীম পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর। ওসি শফিউল আযম জানান, শুক্রবার(১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার থেকে জোয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীরকে আটক করেছে পুলিশ। তিনি গত ২৮ অক্টেবর ঢাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম