ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

নাটোরের লালপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২২,  9:47 PM

news image

নাটোরের লালপুর উপজেলার মাজগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উল্লাপাড়ার সাতবাড়িয়া ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, উল্লাপাড়ায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে যায় মাজগ্রামের বাবুর পরিবার। বাবুর ছেলে রাজু (১৬) ও  মাজেদুল (৯) গিয়েছিল এলাকার ফুলজোড় নদীতে গোসল করতে। সেখানে গোসল করতে নেমে বড় ভাই রাজু ডুবে যাচ্ছে দেখে ছোট ভাই মাজেদুল উদ্ধার করতে নামলে দুজনই ডুবে নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি এসে তাদের লাশ উদ্ধার করে। গভীর রাতে দুই ভাইয়ের লাশ মাজগ্রামে এলে এলাকায় শোকের ছায় নেমে আসে। মঙ্গলবার তাদের জানাজা হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম