ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নাচোলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মে, ২০২৬,  11:20 AM

news image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৬টার দিকে নাচোল-নওগাঁ সড়কের বেনিপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭) ও নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ (১৭)। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই। পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল-নওগাঁ সড়কের বেনিপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। নাচোল থানার ওসি সুকোমল দেব নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জিসান ও সোহাগ মোটরসাইকেলযোগে আজিপুর হতে ধানসুরা যাওয়ার পথে বেনিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম