ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

নাগেশ্বরীর চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

#

নাগেশ্বরী প্রতিনিধি

০৫ মার্চ, ২০২২,  12:23 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীর চরাঞ্চলে ভুট্টার চাষের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। নারায়ণপুর চরাঞ্চলে কম খরচে অধিক লাভের আশায় এ বছর ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকেরা ভালো ফলনেরও আশা করছেন। উৎপাদিত ফসলের নায্যমূল্য পেলে ভুট্টা চাষে তাদের আগ্রহ আরও বাড়বে বলে জানায় স্থানীয় কৃষকেরা। জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে ধান ও গম, ডাল, বাদাম, মিষ্টি কুমরা, কলাবাগান ও শাক-সবজির পাশাপাশি হাইব্রিড জাতের ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ভুট্টা চাষ করে চাষিরা ভবিষ্যতে লাভের স্বপ্ন দেখছেন। নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ীর সবুজ পাড়া,ইসলাম পুর,কালিগঞ্জ কুমেদপুর, 

নারায়নপুরের চরঝাউকুটি, চর বারবিশ, অষ্ট আশীরচর, মাঝিয়ালী, পাখিউড়া, আইড়মারী,  কালাইয়েরচর, চৌদ্দঘুড়িসহ চরাঞ্চলের ভুট্টা  চাষের মাঠ সবুজে ভরে আছে। কৃষক আবু সিদ্দিক জানান এই এলাকায় উন্নত জাতের ভুট্টার মধ্যে এনকে-৪০, এনকে-৪৬, এনকে-৪৮, এনকে-৬০ বারি ভুট্টা-৫ চাষাবাদ হয়। নারায়ণপুরের কৃষক ওসমান বলেন, এবারে ২ একর জমিতে ভূট্টা চাষ করেছি। কৃষি অফিসের সহযোগিতা পেলে আগামীতে আরও বেশি জমিতে ভুট্টা চাষ করব। এবারে ফলন বাড়বে বলে আশা করছি, এতে আয়ের স্বপ্ন দেখছি। চরাঞ্চলে অনেক বেশি ভুট্টা চাষ হয়েছে এবং এতে ধান চাষের চেয়ে খরচ কম এবং লাভও বেশী।  উৎপাদিত ফসলের নায্যমূল্য নিয়ে চিন্তা আছে। ভুট্টা চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অসহায় চাষিরা। ক্ষেতের ভালো অবস্থা দেখে তাদের মুখে হাসি। উপজেলা স্থানীয় কৃষকরা জানান, উপজেলার বালুচরে ডাল, বাদাম, মিষ্টি কুমরা, কলাবাগান ও শাক-সবজির পাশাপাশি ভুট্টাচাষের আগ্রাহ বাড়ছে চাষিদের ও ভুট্টা চাষ চলমান রয়েছে। চলতি মৌসুমে ভুট্টাচাষে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বেরুবাড়ীর আবু সিদ্দিক স্ত্রী জানায় নিজের চেষ্টায় এবারে সারে তিন বিঘা জমিতে ভুট্টা  চাষ করেছি। আগামীতে আরও বেষি চাষ করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম