ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

নাগেশ্বরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমানা

#

নাগেশ্বরী প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২২,  3:45 PM

news image

নাগেশ্বরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।  উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পবিত্র কুমার রায় জানান,

তিনিসহ এ অভিযানে আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার এস.আই শাহীন ও সঙ্গীয় পুলিশ ফোর্স। এসময় নিম্নমানের রঙ্গিন পাপড় তৈরি ও ঢাকা চানাচুর নামের ভুয়া পিপি ব্যবহার করায় পৌরসভার মমিনগঞ্জের রাজা চানাচুর ফ্যাক্টরীর স্বত্তাধিকারী আবু সায়েমের ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে নাগেশ্বরী বাজারের রেজাউল ষ্টোরের স্বত্তাধিকারী রেজাউল ইসলামের ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম