ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

নাগেশ্বরীতে ভুমি দস্যুর বিরুদ্ধে জমির দলিল ছিনিয়ে নেয়ার অভিযোগ

#

নাগেশ্বরী প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  8:31 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়নের কচাকাটা ব্রীজ এর মোকা বন্ধ করে কোরবান আলীর জমিতে জোর পূর্বক বালু ভরাট করার অভিযোগ উঠেছে লুছনি গ্রামের মৃত আজাহার আলীর পুত্র আব্দুল খালেক এর বিরুদ্ধে। অভিযোগ সুত্রে জানাযায় বামানডাঙ্গা ইউনিয়নের লুচনী গ্রামের ওমর আলীর পুত্র কোরবান আলীর পৈত্রিক সম্পত্তিতে মৃত আজাহার আলীর পুত্র আব্দুল খালেক জোর করে বালু ভরাট করে জমি দখল করে।

এ বিষয়ে জমির মালিক কোরবান আলী বাধা দিতে গেলে আব্দুল খালেক তাকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিচ্ছে। কোরবান আলী বলেন, আমার জমি বেদখল হওয়ার ভয়ে আমি জমিতে একটি ঘর তুলতে গেলে আব্দুল খালেকের সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে আমার হাতে থাকা ওই জমির মূল দলিল ছিনিয়ে নেয় আব্দুল খালেক। দলিল নং-৯৯৩৫। ঘটনার বিষয়ে কোরবান আলী বিভিন্ন দপ্তরে জমি রক্ষায় লিখিত অভিযোগ দাখিল করে। এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জানায় অভিযোগ পেয়েছি এবং সমাধান করার চেষ্টা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম