ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নাগেশ্বরীতে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

#

১২ জানুয়ারি, ২০২৬,  2:24 PM

news image

নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে তিন সন্তানের জননী এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাবলু মিয়া পলাতক থাকায় হত্যাকাণ্ডটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত রাতে ভিতরবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বানিয়ার ভিটা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঘরের ভেতর থেকে ওই গৃহবধূর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রহিমা বেগম (৪১) ওই এলাকার আবুল হোসেনের ভাগিনা বাবলু মিয়ার স্ত্রী। তিনি এক মেয়ে ও দুই ছেলের জননী। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যা থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কা করছে পুলিশ। প্রতিবেশী ও স্বজনদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রকাশ্য কোনো বিরোধ ছিল না। তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে মাছের ব্যবসা করতেন এবং পারিবারিকভাবে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তবে স্থানীয়দের একাংশের ধারণা, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকতে পারে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, ঘটনার সময় বাবলু মিয়াকেও তুলে নিয়ে যাওয়া হতে পারে বা তার সঙ্গেও কোনো অঘটন ঘটতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত হয়নি। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম