ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা ‎কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহারে সতর্ক করল পাকিস্তান কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

নাগেশ্বরীতে গৃহবধুর বিষ পানে আত্মহত্যা

#

নাগেশ্বরী প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২২,  3:48 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের জেরে স্ত্রী শাহানাজ বেগম (৩৫) এর বিষ পানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি গ্রামের মৃত শামছুলের পুত্র  মনির হোসেনের স্ত্রী শাহানাজ বেগম দুই সস্তানের জননী। গতকাল বিকেলে বিষ পান করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত শাহানাজ বেগম গোবর্ধনের কুটি ছড়ারপাড় গ্রামের নুর হোসেন এর মেয়ে। নেওয়াশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক জানায়, গতকাল শাহানাজ ও মনির হোসেনের পারিবারিক ঝগড়া বিবাদ হয়, এরই জের ধরে পরবর্তীতে শাহানাজ বেগম এর শাশুড়ীর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে শাহানাজ বেগম বিষ পান করে। ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইসচার্জ নবিউল হাসান জানায় লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম