ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

নাইজেরিয়ায় ৮০ জনকে অপহরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৩,  4:27 PM

news image

বন্দুকধারীরা নাইজেরিয়ার জামফারা রাজ্যে অন্তত ৮০ জনকে অপহরণ করেছে। অপহৃতদের বেশিরভাগই নারী ও শিশু। স্থানীয় বাসিন্দারা শনিবার এ তথ্য জানিয়েছেন। তিন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার জামফারার তাসেফ স্থানীয় সরকার এলাকার ওয়ানজামাই গ্রামে এই অপহরণের ঘটনা ঘটে। জামফারা অপহরণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে একটি। মুসা উসমান নামে এক বাসিন্দার ১৪ বছর বয়সী ছেলে ইব্রাহিম অপহৃতদের মধ্যে রয়েছে। মুসা জানান, গ্রামের শিশু ও নারীরা কৃষিকাজের জন্য জমি পরিষ্কার করছিল এবং কাঠ সংগ্রহ করছিল। এসময় বন্দুকধারীরা তাদের ধরে নিয়ে যায় এবং কাছাকাছি একটি জঙ্গলে চলে যায়। উসমান ফোনে রয়টার্সকে বলেছেন, ‘বিভিন্ন পরিবারের শিশুরা কাঠ সংগ্রহ করতে গিয়েছিল এবং তাদের মধ্যে কয়েকজন কায়িক কাজের সন্ধানে খামারে যাচ্ছিল। তখন তাদের অপহরণ করা হয়।’ জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কতজনকে অপহরণ করা হয়েছে তা জানননি তিনি। অপহৃতদের উদ্ধারে পুলিশ, সামরিক ও কমিউনিটি নিরাপত্তারক্ষীরা কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম