ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল, ২০২৫,  5:18 PM

news image

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে সন্দেহভাজন পশুপালকদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলে কৃষক ও পশুপালকদের ক্রমবর্ধমান প্রাণঘাতী সংঘাতের মাঝে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে এই ধরনের সংঘর্ষের কারণে উত্তর-মধ্য নাইজেরিয়া থেকে খাদ্য সরবরাহ বিঘ্ন ঘটছে। দেশটির ওই অঞ্চলে ব্যাপক পরিমাণ কৃষি জমি রয়েছে। এর আগে, গত সপ্তাহে বেনু রাজ্যের ওতুকপু এলাকায় এক হামলায় ১১ জন নিহত হন। তারও আগে বেনুর পার্শ্ববর্তী প্লাটু রাজ্যে একাধিক গ্রামে বন্দুকধারীদের হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হন। সহিংস হত্যাকাণ্ডের এসব ঘটনার রেশ না কাটতেই বেনু রাজ্যে পশুপালকদের হামলার এই ঘটনা ঘটেছে। স্থানীয় গবেষণা সংস্থা এসবিএম ইন্টেলিজেন্স বলেছে, ২০১৯ সাল থেকে চলা বিভিন্ন সংঘাত ওই অঞ্চলে ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সংঘাতে অঞ্চলটি থেকে ২২ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে যেতে বাধ্য হয়েছেন। দেশটির পুলিশ বলছে, শুক্রবার ভোরের দিকে বেনু রাজ্যের উকুম এলাকার জিবাগিরের আশপাশে সন্দেহভাজন পশুপালকদের পৃথক একটি দল গুলি চালিয়ে ৫ কৃষককে হত্যা করেছে। পুলিশের মুখপাত্র সিউয়েসে অ্যানেনি এক বিবৃতিতে বলেছেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উকুমে হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সেখান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের লোগো এলাকায় অন্য একটি হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সূত্র: রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম