ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৩০ সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই, ২০২২,  12:24 PM

news image

নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ সেনাসদস্য নিহত হয়েছেন। রোববার (৩ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত (২৯ জুন) বুধবার দেশটির নাইজার প্রদেশের শিরোরো এলাকার একটি খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। সেখানেই সেনাদের ওপর বন্দুকধারীরা অতর্কিতে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। উল্লেখ্য, নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে প্রায় ডাকাতি, হত্যা, বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম