ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

নাইজেরিয়ায় সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  4:48 PM

news image

নাইজেরিয়ায় কাস্টিনা রাজ্যে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত একটি সশস্ত্র দল বৃহস্পতিবার দেশটির বাকোরি গ্রামে অতর্কিতভাবে হামলা চালায় এবং গ্রামের গবাদিপশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী ওই বন্দুকধারীদের খুঁজতে জঙ্গলে গেলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অশঙ্কাজনক। পুলিশ বলছে, অভিযুক্তদের খুঁজতে যৌথ অভিযান চলছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম