ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  10:16 AM

news image

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে গত শুক্রবার জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়। স্থানীয়দের বরাতে শনিবার এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, দুপুর ২টার দিকে হামলা চালানো হয়। আমিমু মুস্তাফা নামে এক স্থানীয় ব্যক্তি জানান,

‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটরবাইকে এসে বন্দুক নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে এবং বিক্ষিপ্তভাবে আমাদের গুলি করতে শুরু করে’। জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র এ বিষয়ে কোনো তথ্য দেননি। রয়টার্সের তরফে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি রাজ্য পুলিশ। অভিযোগ, ভারী অস্ত্রধারীরা (স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত) গত দুই বছরে উত্তর-পশ্চিম নাইজেরিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাজার হাজার মানুষকে অপহরণ করেছে তারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম