ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত শতাধিক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৩,  7:56 PM

news image

গোটা সপ্তাহান্তজুড়ে সশস্ত্র বন্দুকধারীদের একটি গ্যাং এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নাইজেরিয়ার প্রশাসন দাবি করেছে। এখনো পর্যন্ত ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন, আহত তিনশোরও বেশি। প্রাথমিকভাবে প্রশাসন জানিয়েছিল, মধ্য নাইজেরিয়ার প্ল্যাটু অঞ্চলে এই ঘটনায় প্রথমে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। কিন্তু সোমবার জানা যায়, মৃতের সংখ্যা শতাধিক। আহতরা হাসপাতালে ভর্তি। মেষপালক এবং চাষিদের মধ্যে নিয়মিত লড়াই চলতে থাকে প্ল্যাটুতে। গত এক বছরে একাধিকবার এখানে গ্যাং-যুদ্ধ হয়েছে। এদিনের ঘটনাও তেমনই বলে মনে করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, অন্তত ২০টি গোষ্ঠীর উপর আক্রমণ চালিয়েছে আক্রমণকারী গ্যাং। নির্বিচারে গুলি চালানো হয়েছে। শিশু-নারী কাউকে বাদ দেওয়া হয়নি। স্থানীয় গভর্নর জানিয়েছেন, সাধারণ মানুষের উপর এমন আক্রমণ বরদাস্ত করা হবে না। দ্রুত আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, গত এক বছর ধরে বার বার এমন ঘটনা ঘটা সত্ত্বেও কেন প্রশাসন এতদিন কোনো ব্যবস্থা নিল না। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই ঘটনা আবার প্রমাণ করল যে নাইজেরিয়ার সরকার দেশের মানুষকে রক্ষা করতে ব্যর্থ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম