ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নাইজেরিয়ার মসজিদে হামলায় ১৬ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২১,  4:54 PM

news image

নাইজেরিয়ার সশস্ত্র দলগুলো প্রত্যন্ত অঞ্চলে মুক্তিপণের জন্য স্থানীয়দের ওপর আক্রমণ, হত্যা ও অপহরণ করছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মসজিদে হামলায় ১৬ জন মুসল্লি নিহত হয়েছে এবং অন্যদের অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। স্থানীয় সরকারের প্রতিনিধি আল হাসান ইসা মাজাকুকা জানান, বৃহস্পতিবার নাইজার রাজ্যের মাশেগু এলাকার বা’আর গ্রামে কয়েক ঘণ্টা ধরে হামলা চালানো হয়। তিনি বলেন,

কয়েক ডজন আততায়ী মোটরসাইকেল নিয়ে গ্রামে ঢুকে মসজিদে নামাজিদের হত্যা ও লুটপাট করে। তবে নাইজেরিয়ার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা নয় বলে উল্লেখ করে। এই ধরনের হামলায় হতাহতের সংখ্যা কম করে দেখানোর জন্য অতীতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় সহিংসতা বেড়ে যাওয়ার পর এই আক্রমণ ছিল সাম্প্রতিকতম। সেখানকার সশস্ত্র দলগুলো প্রত্যন্ত অঞ্চলে মুক্তিপণের জন্য স্থানীয়দের ওপর আক্রমণ, হত্যা ও অপহরণ করছে। গত সপ্তাহে জানা যায়, পশ্চিম আফ্রিকার দেশটির অশান্ত উত্তরাঞ্চলের আরেক অংশে ২৩ জনের বেশি পর্যটককে হত্যা করা হয়েছে। আক্রমণকারীদের বেশির ভাগ দলই ফুলানি জাতিগোষ্ঠীর যুবকদের নিয়ে গঠিত। ঐতিহ্যগতভাবে ওই সব যুবক পশুপালক হিসেবে কাজ করত। পানি ও চারণভূমি দখল নিয়ে হাউসা কৃষক সম্প্রদায়ের সঙ্গে তাদের কয়েক দশক ধরে দ্বন্দ্ব চলছে। নাইজেরিয়ার একজন গভর্নর সম্প্রতি বলেছেন, এ ধরনের বেআইনি দলের সংখ্যা ১৫০টিরও বেশি। সম্প্রতি একটি আদালত তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ক্রমবর্ধমানভাবে এ বন্দুকধারীরা সংগঠিত হলেও প্রকাশ্যে তারা কোন রাজনৈতিক লক্ষ্য বা উদ্দেশ্যের কথা ঘোষণা করেনি এখনো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম