ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

নাইজেরিয়ায় মসজিদ ধসে ৭ মুসল্লির মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট, ২০২৩,  11:14 AM

news image

নাইজেরিয়ায় একটি মসজিদের ছাদের একাংশ ধসে অন্তত ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকেই। দেশটির কাদুনা রাজ্যের জারিয়া শহরের একটি মসজিদে শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আলজাজিরার তথ্যমতে, মসজিদের একাংশ ধসে পড়ার সময় সেখানে অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। শুরুতে চার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভুক্তভোগীদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, নাইজেরিয়ায় গত বছর এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ধরনের বিপর্যয়ের জন্য বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম