ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

নাইজেরিয়ায় জঙ্গিদের হাতে নিহত অন্তত ৫০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০২২,  1:57 PM

news image

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রান শহরের আশপাশে জঙ্গিদের হাতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। রোববার (২২ মে) ক্যামেরুন সীমান্তের কাছে দেশটির উত্তর-পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে বলে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চল, বিশেষ করে বোর্নো রাজ্য জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতৃত্বে বিদ্রোহের কেন্দ্র হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় সাড়ে ৩ লাখ মানুষ হামলা এবং তার পরবর্তী মানবিক সংকটে মারা গেছে। স্থানীয় বাসিন্দারা সর্বশেষ হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছেন। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অনিয়েমা নওয়াচুকউ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় কৃষক হারুন টম বলেন, আমাদের নিরপরাধ মানুষ যারা তাদের কৃষিজমিতে কাজ করছিল, তাদের হত্যার ঘটনায় আমরা সবাই শোকাহত। আমরা আজ রানে ৫০ জনকে দাফন করেছি। ঘটনার বর্ণনা দিয়ে কৃষক আগিদ মুহম্মদ বলেন, বোকো হারামের সদস্যরা বিপুল সংখ্যক মোটরসাইকেলে বন্দুক ও চাপাতি নিয়ে এসে আমাদের লোকদের ঘিরে ধরে এবং তাদেরকে একে একে হত্যা করে। তাদের দড়ি দিয়ে বেঁধে জবাই করা হয়। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম