ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীর নতুন ডিসি বদিউল আলম

#

২৯ আগস্ট, ২০২৩,  7:52 PM

news image

খন্দকার শাহিন: মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব বদিউল আলমকে নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছেন সরকার। সোমবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে যথাযথ পদমর্যাদা দিয়ে নরসিংদীর বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ সচিব পদে নিয়োগ দিয়েছেন সরকার। উল্লেখ্য- নরসিংদীতে ২০২১ সালে ৩১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত এক আদেশে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী হিসেবে আবু নইম মোহাম্মদ মারুফ খানকে নিয়োগ দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম