ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নরসিংদীতে ১৭৬তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালন করেছে চিকিৎসকরা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২২,  2:39 PM

news image

নরসিংদীতে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭৬তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালন করেছে সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস এন্ড সার্জন (সাস) নরসিংদী। বুধবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার ভৌমিকের সার্বিক ব্যবস্থাপনায় ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস্ এর সহযোগিতায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি প্রফেসর ডা. এসএম মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. সুখ রঞ্জন দাস। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমএ নরসিংদীর সাবেক সভাপতি ডা. গোলাম দস্তগীর, সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু, প্রফেসর ডা. সুবিনয় কৃষ্ণ পাল, ডা. এএনএম মিজানুর রহমান, ডা. একরামুল হক সজল, অর্থোপেডিক সার্জন ডা. এহতেশামুল হক, বিএমএ নরসিংদীর নেতৃবৃন্দ ও চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন অনুষদের অধ্যাপকবৃন্দসহ ১২০জন চিকিৎসক। ডা. পলি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. আবু কাউসার সুমন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম