ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নরসিংদীতে ব্যাংকের ভেতরে পাওয়া গেল ২ নিরাপত্তাকর্মীর মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৩,  2:28 PM

news image

|| ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় রাধাগঞ্জ বাজার শাখা অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই নিরাপত্তাকর্মীর (আনসার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বুধবার (১৮ জানুয়ারি) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন: ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) এবং টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)। মৃত দুই আনসার সদস্য অগ্রণী ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। স্থানীয়রা জানান, কর্তৃপক্ষ সকালে ব্যাংকের গেইট ভেতর থেকে আটকানো দেখে। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে বেলা সাড়ে ১১টার দিকে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা দুজনের মরদেহ পাওয়া যায়। তবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা। তবে ব্যাংকের টাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম