ঢাকা ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ইশরাক স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো দুদক নাটোরের যুবলীগ নেতা এহিয়া রাজধানীতে গ্রেফতার সারের বাড়তি দর, চাপে কৃষক ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা বিশ্বস্ততা হারিয়ে উইকিপিডিয়ার ব্লাকলিস্টে ‘আর্কাইভ ডটটুডে’ স্বল্পমূল্যে পণ্য বিক্রি টিসিবির, ট্রাকসেলে হুড়োহুড়ি ক্রেতাদের

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২৩,  2:12 PM

news image

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন প্রাণ হারিয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এবং সকালে বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হন। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী খাদেমুলের (২৭) পরিচয় জানা গেছে। তিনি ঢাকার মিরপুরের কালশী এলাকার বাসিন্দা। মোটরসাইকেল গ্যারেজের ব্যবসা করতেন। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। হাইওয়ে পুলিশ ও স্থানী সূত্রে জানা যায়, খাদেমুলসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলে সুনামগঞ্জে ঘুরতে গিয়েছিলেন। ঘুরাঘুরি শেষে বুধবার রাতে ঢাকায় ফিরছিলেন। খাদেমুল ভোর চারটায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় পৌঁছালে সড়কের গর্তে পড়ে মোটরসাইকেলের চাকা। এ সময় মোটরসাইকেল আরোহী মোটরসাইকেলসহ ছিটকে সড়কের মাঝে পড়ে গেলে ঢাকাগামী এনা পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সকালে ইটাখলা থেকে একটি ট্রাক ও কাভার্ডভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে সজোরে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার মারা যান। ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নেন।  ইটাখলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, ঘাতক বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাদের পরিচয় উদ্ধারে কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম