ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ, ২০২৬,  10:33 AM

news image

নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক বিবৃতিতে অসলো পুলিশ জানায়, রবিবার স্থানীয় সময় রাত ১টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণটি কেন ঘটেছে বা এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল এবং তার আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।  ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে। তবে নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের সঙ্গে এই যুদ্ধের কোনো যোগ আছে কি-না, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অসলো পুলিশের কোনো কর্মকর্তা। সূত্র:  রয়টার্স, এএফপি, গালফ নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম