ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্রান্সে ‘মৃত্যুতে সহায়তা’ আইন কার্যকর ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার তাণ্ডব ৬ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ভারতের দশ কোটি তরুণ হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ৯০০ কর্মী ছাঁটাই করা সেই সাবেক সিইও’র বিরুদ্ধে এবার কোম্পানির মামলা বিশ্ব মশা দিবস আজ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৪,  12:44 PM

news image

নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ শনিবার দুপুর ১২টার দিকে নয়াদিল্লি পৌঁছায়। এর আগে সকাল ১০টার পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আগামীকাল তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিষেক আয়োজনে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ভারতীয় প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এছাড়া সফরকালে বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম