ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নবীনগরে সরকারি খাল ভরাটে এসিল্যান্ডের মোবাইলকোর্টে মুছলেকা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  9:02 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর পালবাজার মাল্লার বাড়ির ব্রিজ সংলগ্নে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগের ভিত্তিতে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে অভিযুক্তদের ডেকে এনে আগামী ৫ দিনের মধ্যে খাল উদ্ধার করে দিবেন এ মর্মে তাদের থেকে মুছলেকা নেওয়া হয়।  তাছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে জিনদপুর বাজারে একজন অসাধু ব্যবসায়িকে মোবাইলকোর্ট পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিছু দোকানে পন্যের অতিরিক্ত মূল্য নেওয়াসহ মূল্যতালিকা প্রকাশ না করায় তাদেরকে সর্তক করে দেওয়া হয়। এসময় জিনদপুর বাজার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম