ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

নবীনগরে মোবাইল কোর্ট অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড

#

নিজস্ব প্রতিনিধি

০১ মার্চ, ২০২৩,  11:03 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার মাঝিকাড়া নামক স্হানে অটোতে মাইকিং করে বিএসটিআই অনুমোদনহীন সেমাই, নুডলস, লিচি ও সাবান খুব কমমূল্যে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারা অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এছাড়াও মালামাল জব্দ করে বিনষ্ট করা হয়। পরবর্তীতে এই অসাধু ব্যবসা করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।  এসময় নবীনগর থানার এসআই মনিরুল ইসলাম, স্থানীয় সংবাদকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, উচ্চ আওয়াজে মাইকিং এর শব্দ দূষণের কারণে জনগণের বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগিদের স্বাস্থ্যের হুমকি দেখা দেয় এবং ভেজাল পন‍্য স্বাস্থ্যের জন্য হুমকি হওয়ায় জনস্বার্থে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম