ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নবীনগরে মোবাইল কোর্টে ৫ লক্ষ টাকা জরিমানা করলেন এসিল্যান্ড

#

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  10:43 PM

news image

ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীরগাঁও ইউনিয়নের ২০ একরবিশিষ্ট কেদারখোলা পশ্চিম বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জানা যায়, পূর্বে সতর্ক করা সত্ত্বেও নির্ধারিত সীমানার বাহিরে বালু উত্তোলন করায় ইজারা গ্রহণকারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান বলেন, অপরিকল্পিতভাবে নির্ধারিত সীমানার বাইরে এসে গ্রামের তীরবর্তী স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মানুষের বাড়ী ঘর, রাস্তা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাই জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম