ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট‍্যাব বিতরণ

#

১৫ মে, ২০২৩,  3:14 PM

news image

ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহার হিসেবে মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসায় ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলছে। সোমবার (১৫ মে) সকালে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এর তত্ত্বাবধানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন এর উপস্থিতিতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট‍্যাব বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক, অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম জানান, নবীনগরে ৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ৩৪৮ জন শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে এ ট্যাব বিতরণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম