ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

২১ মার্চ, ২০২৩,  3:25 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খরিপ-১ মৌসুমে উচ্চ ফলনশীল আউশ উৎপাদন বৃদ্ধি এবং উন্নত জাতের পাটের জাত সম্প্রসারণের লক্ষ্যে ৩৯০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক  সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান।  কৃষকদের উদ্দেশ্যে কারিগরি দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। তিনি জানান, সরকার চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জমি সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৫০০ জন কৃষকের মাঝে উন্নত জাতের ব্রিধান ৪৮, ব্রিধান ৮৫ এবং ব্রিধান ৯৮ বীজ প্রদান করা হচ্ছে। পাটের নতুন উন্নত জাতের রবি-১ (তোষা পাট-৮) জাতের বীজ ৪০০ জন কৃষককে প্রদান করা হচ্ছে। নবীনগর উপজেলায় এবছর আউশ উৎপাদন লক্ষ্যমাত্রা ২০৮০ হেক্টর, পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ৮৫০ হেক্টর জমিতে। প্রণোদনার আওতায় প্রতি কৃষকের মাঝে ০৫ কেজি আউশ ধান বীজ এবং ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। ৪০০ জন কৃষককে ০১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম