ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নবীনগরে আলীয়াবাদ প্রাথমিক বিদ্যালয়ে শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৩,  4:06 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  রোববার সকালে ঘন কুয়াশাচ্ছন্ন শীতের আমেজে হরেক রকমের পিঠার সমাগমে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ‍্যালয়ের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম নজু ও বীরমুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, ইউআরসি ইন্স্ট্রাক্টর এনামুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম ভূঁইয়া, মতিয়ার রহমান, শিউলী কর, মনসুর আলী আহাম্মদ, পিটিএ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতিকুর রহমান। বক্তব্য রাখেন, হোপ নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, এসএমসি সদস‍্য সালাউদ্দিন বাবু প্রমুখ। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, শিক্ষার্থীদের মায়েরা হরেক রকমের পিঠা নিয়ে এ উৎসবে অংশ নেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম