ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৫,  3:08 PM

news image

বাংলাদেশি বংশোদ্ভূত ইমানি সংগীতশিল্পী মুসলাহ সম্প্রতি প্রকাশ করেছেন নতুন বাংলা উচ্চারণে আরবি নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’। পবিত্র কুরআনের একটি আয়াতের আলোকে তৈরি এই সংগীতটিতে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা হৃদয়ছোঁয়া ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। নাশিদটির চিত্রায়ন হয়েছে মরক্কোর দুটি শহর—সমুদ্রতীরের ট্যাঞ্জিয়ার ও নীল শহর হিসেবে পরিচিত শেফশাওয়েনে। এটি নির্মাণে ছিলেন মরক্কোর খ্যাতনামা পরিচালক বাদর হাসসানী এবং সুর দিয়েছেন সোল এ নামের এক সংগীত পরিচালক। মাত্র ১২ বছর বয়সে কুরআন হিফজ করা মুসলাহ বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন। পড়াশোনার পাশাপাশি ব্যবসা শুরু করলেও তার হৃদয়ে ছিল ইসলামি সংগীতের প্রতি গভীর টান। বহু বছরের প্রস্তুতির পর এই নাশিদের মাধ্যমে তিনি ইসলামি সংগীতের বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করেছেন। মুসলাহ বলেন, “আমি চাই ইসলাম, নবীজীর প্রতি ভালোবাসা এবং তরুণদের হৃদয়ের অনুভব—সবকিছু একসঙ্গে জাগ্রত হোক।” নাশিদটি ইতোমধ্যে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং বিশ্বজুড়ে মুসলিম শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম