ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নবাবগঞ্জে বড় ভাইকে গলা চেপে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  9:24 PM

news image

ঢাকা নবাবগঞ্জে পাওনা টাকা ও পারিবারিক দ্বন্ধে বড় ভাই মো. রফিককে গলা চেপে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধে। মো. রফিক (৫০) চুড়াইনের সোনাতলা এলাকার শুকুরের ছেলে৷ জানা গেছে, রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে নিজ বাসা থেকে ধানের বস্তা নিতে আসলে পূর্ব বিরোধের জেরে জাহাঙ্গীর ও তার স্ত্রী রোকসানা গলায় চেপে ধরে রফিককে হত্যা করে৷ পরে ঐ অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

রফিকের স্ত্রী আসমা বেগম অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর ও তার বোন কোহিনুর বেগমের সাথে দীর্ঘদিন ধরে টাকা ও জায়গা নিয়ে বিরোধ চলছিল৷ এরই বিরোধের জের ধরে জাহাঙ্গীর তার বড়ভাই রফিককে হত্যা করেন গলা চেপে। নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক তানভীর আহমেদ জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম