ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

নবম শ্রেণির রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা, যারা করতে পারবে না

#

২৩ অক্টোবর, ২০২৪,  12:50 PM

news image

২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ১লা নভেম্বর (শুক্রবার) থেকে। যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২৯৬ টাকা। গত বছর নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন ফি ছিল ১৭১ টাকা। এবার ফি বেড়েছে ১২৫ টাকা। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। আর আগে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হলেও চলতি বছর সে সুযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ করা হয়নি।

যারা রেজিস্ট্রেশন করতে পারবে না

অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। তবে ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম