ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নবম শ্রেণিতে ভর্তির বয়স বেঁধে দিল সরকার

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২,  10:10 AM

news image

কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছরের কম থাকলে এবং ১৮ বছরের বেশি হলে নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন হতে পারবে না বলে নিদের্শ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকেই এই নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা মেনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে।

আগামী ১ জুন শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলবে। চলতি বছর বিলম্ব ফি ছাড়া রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের জন্য অভিভাবকের মুঠোফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য অনলাইনে আপলোড করতে হবে। এসব বিষয় দেখভাল করবেন প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে গঠিত তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি। এ ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর তথ্যে ভুলত্রুটি হলে প্রতিষ্ঠানপ্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন। এছাড়া নির্ধারিত তারিখের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারলে তার দায় শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বর্তাবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম