ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জলকে যুব সমাজের সংবর্ধনা

#

আরিফ প্রধান

১০ জানুয়ারি, ২০২২,  2:43 AM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানিয়েছেন বড়নল বাঁশতলা যুব সংঘ। শনিবার রাতে বড়নল বাঁশতলা গ্রামে বড়নল বাঁশতলা যুব সংঘ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বরমীর বিশিষ্ট ব্যবসায়ী মো.ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.শাহজাহান।উদ্ভোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী সাইজ উদ্দিন।

অনুষ্ঠানে ০৬ নং বরমী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেনকে  ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন এলাকাবাসী। এসময় ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রতন মিয়া ও ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার হারুন অর রশিদ খন্দকার ও সংরক্ষিত নারী সদস্য মনোয়ারা খাতুনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য আনোয়ার হোসেন উজ্জ্বল, জয়নাল আবেদিন, সুজনসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম