ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নবজাতকসহ বাবার পাশেই শায়িত হবেন আঁখি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৩,  12:46 PM

news image

সেন্ট্রাল হাসপাতালে ডেলিভারির সময় ভুল চিকিৎসায় মারা যাওয়া মাহবুবা রহমান আঁখি এবং তার নবজাতককে আঁখির বাবার কবরের পাশেই শায়িত করা হবে। সোমবার (১৯ জুন) আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন এ তথ্য জানান। তিনি বলেন, কুমিল্লার লাকসামে আঁখির বাবার কবরের পাশেই তাদের দাফন করা হবে। এখন পর্যন্ত তাদের মরদেহ ঢাকা মেডিকেলেই আছে। কিছুক্ষণ পর আঁখির ময়নাতদন্ত শুরু হবে, শেষ হতে হয়তো ১২টা থেকে ১টা বাজবে। এরপর তাদের কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, আঁখির মৃত্যুর পরও সেন্ট্রাল হাসপাতালের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এ ছাড়া এখন আর যোগাযোগ করেও লাভ কী! তারা আমার স্ত্রী-সন্তানকে হত্যা করেছে। এখন আমরা আইনের পথেই হাঁটব। এর আগে, প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। কিন্তু ডা. সংযুক্তা সাহার বদলে ওই নারীর ডেলিভারি করতে যান ডা. মিলি। এ সময় ডা. মিলি ওই প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করা হয়। এতে বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে। এ অব্স্থায় স্বামী ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের কোনো সহযোগিতা না পেয়ে পরে তার স্ত্রীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান। এরপর রোববার (১৮ জুন) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম