ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

নবগঙ্গা নদীতে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২২,  11:29 AM

news image

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা ঘাটে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাসমীম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় নৌকায় থাকা বাহিরডাঙ্গা গ্রামের হেমায়েত মন্ডল (৩০) আহত হয়ে কালিয়া হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা এলাকায় নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় প্রায় ২০ জন অপরপ্রান্ত পার বাহিরডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় মাঝ নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটলে বাবুপুর গ্রামের গৃহবধূ নাজম বেগম (২৫) ও তাঁর শিশু ছেলে নাছিম শেখের (৩) মৃত্যু হয়। নাজমা বেগম বাহিরডাঙ্গা এলাকার এনামুল মন্ডলের মেয়ে। এ ঘটনায় অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং পাঁচ থেকে সাতজন এখনও নিখোঁজ রয়েছেন। কালিয়া পৌরসভার বাসিন্দা ফসিয়ার রহমান বলেন, ‘কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম ছেলে নাছিমকে নিয়ে কালিয়ার বাহিরডাঙ্গা এলাকায় বাবার বাড়িতে মৃত দাদিকে দেখতে যাচ্ছিলেন।’ কালিয়া ফায়ার সার্ভিসের কর্মী মাধব রায় বলেন, ‘নৌকাটিতে ১৮ থেকে ২০ জন ছিলেন। এর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও পাঁচ থেকে সাতজন নিখোঁজ রয়েছেন।’ ওসি মো. তাসমীম বলেন, ‘নিখোঁজ ব্যাক্তিদের উদ্ধার প্রক্রিয়া চলমান এবং মৃত ব্যাক্তিদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম