ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

নন-ক্যাডার নিয়োগের ফরম পূরণের সময় বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৩,  9:03 PM

news image

৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে অনলাইনে পছন্দক্রম নির্বাচনের সময় চার দিন বাড়ানো হয়েছে। রোববার (২ জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে অনলাইনে পছন্দক্রম ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। পছন্দক্রম গ্রহণের শেষ তারিখ ছিল ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৪০তম বিসিএসের নন-ক্যাডারে ৯ম থেকে ১২তম গ্রেডে মোট ৪ হাজার ৪৭৮টি পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম শুরু হয় ২০ জুন থেকে। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি পদ পছন্দক্রমে দিতে পারবেন। পিএসসির ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যাবে। প্রার্থীকে নিজের পছন্দক্রম পূরণের আগে বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছে পিএসসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম