ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১২ মে, ২০২৪,  11:48 AM

news image

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসারছাত্র রায়হান শিকদারের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মে) মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শনিবার দুপুরের দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়হান শিকদার একই উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে। সে নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদরাসার শিক্ষার্থী ছিলেন। রায়হানের মামা মামুন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে মাদরাসা থেকে মামা বাড়ি ধোন্দায় বেড়াতে এসেছিল রায়হান। খেলাধুলা পছন্দ করায় মামা বাড়ি এসেই মামার গেঞ্জি গায়ে জড়িয়ে একটি মাঠে স্থানীয়দের সঙ্গে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তাদের সঙ্গে পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে নামে রায়হান। তবে সে ভালো সাঁতার জানত না। একটি কলা গাছের অংশ বুকে নিয়ে ভেসে ভেসে গোসল করছিল। পরে হঠাৎ করে তার সঙ্গীরা দেখে রায়হান তাদের আশেপাশে নাই। এরপর অনেক খোঁজাখুজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খনর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজির এক পর্যায়ে ওইদিন মধ্যরাতে ঘটনাস্থল থেকে ৪শ ফুট দূর থেকে তার মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা রোববার (১২ মে) সকালে বলেন, খুলনা বিভাগে একটি মাত্র ডুবুরি ইউনিট, তারা বাগেরহাটের রামপালে পশুর নদীতে ছিল। সেখান থেকে রওনা দিয়ে পৌঁছাতে রাত হয়। ওইদিন রাতে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম