ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

নতুন সিভিল সার্জন পেল ৪১ জেলা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৫,  10:49 AM

news image

দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার।  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে গত ২ মার্চ এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়েছে। একটি প্রজ্ঞাপনে ১২টি জেলার সিভিল সার্জন নিয়োগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে ২৯ জেলার সিভিল সার্জন নিয়োগের আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজবাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, বাগেরহাট, রাজশাহী, কুমিল্লা, ঝিনাইদহ, ময়মনসিংহ, বান্দরবান, লক্ষ্মীপুর, খুলনা ও মাদারীপুরে বদলি/পদায়নকৃত সিভিল সার্জনরা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এ ছাড়াও অপর প্রজ্ঞাপনে বরিশাল, কুষ্টিয়া, গাজীপুর, শরীয়তপুর, সিলেট, নোয়াখালী, পিরোজপুর, কক্সবাজার, ঝালকাঠি, ফেনী, পাবনা, শেরপুর, জামালপুর, পটুয়াখালী, মেহেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, লালমনিরহাট, কিশোরগঞ্জ, বরগুনা, নওগাঁ, রংপুর, নীলফামারী এবং মানিকগঞ্জে বদলি/পদায়নকৃত সিভিল সার্জনরা আগামী ৯ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় ১০ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম